কোনো পথিক হিসেবে নয় — আমার সুসং দুর্গাপুর কিসের ভিন? কিসের দেশ? সবচেয়ে আপন আমার এই প্রিয় মাটি। বলছিলাম আমার দুর্গাপুরের কথা। বহুদিন পর যখন ফিরি আমার আপন স্থানে, আমার প্রিয় দুর্গাপুরে — মনে হয়, সময়ের কত স্রোত বয়ে গেছে মাঝখানে। কত কিছু বদলে গেছে, কত চেনা মুখ হারিয়ে গেছে সময়ের ভিড়ে। তবুও এই মাটিতে পা রাখতেই মনে হয়, কোথাও যেন কিছুই বদলায়নি। সেই চেনা পথ, সেই চেনা বাতাস, আর বুকের ভেতর জমে থাকা একরাশ পুরোনো স্মৃতি। এই পথেই তো কত বিকেল গড়িয়েছে, কত অকারণ হাসিতে মুখর হয়েছে দিন। কত সঙ্গী-সাথিকে নিয়ে ঘুরে বেড়িয়েছি এই মাটির বুকে। আজ সেই পথেই ফিরেছি, অথচ পাশে নেই সেই চেনা মুখগুলো। সময় এগিয়ে গেছে, বড় হয়ে গেছি আমিও; শুধু ফেলে আসা দিনগুলো যেন কোথাও থমকে আছে। হঠাৎ এ হাওয়া আমাকে ডাক দিয়ে বলে, “এটা তো তোরই স্বজন, তবে চিনতে এত কষ্ট কিসের?” আমি তখন মৃদু হেসে বলি, “এ আমার স্বজন, আমি তাকে ভুলি কী করে!” কিছুদূর যেতেই মাটি আমাকে উপহাস করে বলে, “কিরে, এটা তো তোরই ঠিকানা! নিজের ঠিকানা মনে আছে তো?” আমি মৃদু হেসে বলি, “এ...
News & Articles
Trusted news articles are written in the website. Stay connected with us. 100% Real news